Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:শুক্রবার ২১ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বৃহস্পতি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৩ ও ৪। শুভ বার : বৃহস্পতি ও রবি। শুভ রত্ন : পোখরাজ ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভ হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয় সঙ্গে দেখা হতে পারে। মূল্যবোধ সমুন্নত থাকবে। অধীনদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো থাকতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারও কারও চাকরি হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো না-ও থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময় খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩