Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:বুধবার ২৬ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শনি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৮। শুভ বার : শনি ও রবি। শুভ রত্ন : নীলা ও গার্নেট।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।

মিথুন (২১ মে-২০ জুন)

শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। নিজের মনোভাব স্পষ্ট ভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

অসুস্থ মায়ের প্রতি যত্ন নিন। প্রয়োজনে মায়ের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন। উত্তেজনা পরিহার করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সংগীতশিল্পীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মন ভালো থাকবে। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত কোনো ব্যস্ততার জন্য মন খারাপ হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। আর্থিক দিক ভালো যাবে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্যলাভ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থযাত্রা হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩