Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৭ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/ জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : ইউরেনাস ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা : ৪ ও ৯। শুভ বার : রবি ও মঙ্গল। শুভ রত্ন : গার্নেট ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। নিকটাত্মীয় কারও অসুস্থতার খবরে মন খারাপ হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

পরস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। অংশীদারি কারবারে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন (২১ মে-২০ জুন)

শত্রুরা মাথাচাড়া দিতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সামর্থ্য সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। ব্যয় কমানোর চেষ্টা করুন। অকারণ ব্যয় পরিহার করুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো উদ্দেশ্য পূরণ হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। বেকারদের কারও কারও চাকরি হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। পেশাগত দিক ভালো যাবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।


নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩