Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:মঙ্গলবার ০৫ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আজ আপনার জন্মদিন হলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা : ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ : মঙ্গল ও বুধ। আপনার শুভ সংখ্যা : ৫ ও ৯। শুভ বার : মঙ্গল ও বুধ। শুভ রত্ন : পান্না ও রক্তপ্রবাল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনা আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে। অধীনদের কাজে লাগাতে পারবেন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)

শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ভাল ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন।

মিথুন (২১ মে-২০ জুন)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় বৃদ্ধি পেতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই)

আর্থিক দিক ভালো যাবে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি খুব একটা অনুকূল না-ও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। আজ কোনো ঝুঁকি নিবেন না। সামাজিক সংকট এড়িয়ে চলুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

কর্মপরিবেশ ভালো যাবে। বন্ধুদের সাথে সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শরীর অসুস্থ হতে পারে। আহারে বাহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্যে আনন্দ পাবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভাল থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাস দ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহ বোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পেতে পারেন।

নিউজ ট্যাগ: আজকের রাশিফল

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩