Logo
শিরোনাম

আজকের ভালো মন্দ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

মেষ : প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না।গান-বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য কোনও সুযোগ আসতে পারে। নতুন কোনও বন্ধুর জন্য মনে আনন্দ। স্ত্রীর কোনও কাজের জন্য শান্তি পেতে পারেন।

বৃষ : চাকরির স্থানে উন্নতির যোগাযোগ। আজ অযথা ব্যয় নিয়ে চিন্তা। কোনও কাজে বার বার চেষ্টা করা বৃথা হবে। শরীরে কোনও কষ্ট অবহেলা করবেন না। আইনি কাজের জন্য ভাল সুযোগ পেতে পারেন। পেটের সমস্যা বৃদ্ধি।

মিথুন :  বিবাহ সংক্রান্ত কোনও যোগাযোগ এলে একটু চিন্তা করুন। দুপুরের পরে একটু সাবধানে থাকুন, কোনও বিপদ ঘটতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে। আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন।

কর্কট রাশি : সারাদিন কোনও কাজে ব্যস্ত থেকেও সফল হবেন না। চাকরির শুভ যোগাযোগ আসতে চলছে। পিতার সঙ্গে তর্ক হওয়ায় মনখারাপ। সারাদিন কোনও প্রিয়জনের সঙ্গে থেকেও আনন্দ পাবেন না। খেলাধুলায় শুভ পরিবর্তন।

সিংহ রাশি : ব্যবসায় বাড়তি যোগাযোগ। দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে। সম্পত্তির ব্যাপারে চাপ আসবে। অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসায় উন্নতির জন্য আনন্দ। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে।

কন্যা রাশি : বুদ্ধির জোরে শত্রু জয়। ভাই-বোনে সম্পত্তির ব্যাপারে বিবাদ। সম্মান নিয়ে টানাটানি। প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে। বাড়িতে অতিথি নিয়ে আনন্দ। দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা। কোমরে যন্ত্রণা বাড়তে পারে।

তুলা রাশি : আত্মীয়-ঘটিত শোক আসতে পারে। ব্যবসায় মধ্যম ফল। শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয়-বিক্রয়ে আশানুরূপ ফল পাবেন না। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে।

বৃশ্চিক রাশি : কোনও কুকথা বলার জন্য মনে অনুতাপ। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। আজ কোনও স্থান থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। শারীরিক কোনও কষ্ট বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য চাপ। বিদেশে কোনও ব্যবসার ব্যাপারে আলোচনা।

ধনু রাশি : সকাল থেকে মনের মতো কোনও কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। আজ সারা দিন কোনও খরচ বার বার হতে পারে। বাড়িতে সকলে মিলে ভ্রমণে আনন্দ লাভ। দাম্পত্য জীবনে সুখের দিন। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য।

মকর রাশি : ব্যবসার ব্যয় নিয়ে আলোচনা। বাড়িতে কোনও নতুন অতিথির আগমন। কৃষিকাজে সাফল্য বাড়তে পারে। মাথার যন্ত্রণা বৃদ্ধি। পড়াশোনার ক্ষেত্রে কোনও অসুবিধা। ব্যবসায় আয় বৃদ্ধি। আজ ভ্রমণে না যাওয়াই ভাল হবে, কষ্ট বাড়তে পারে।

কুম্ভ রাশি : স্ত্রীর কারণে কোনও খরচ বৃদ্ধি। আজ একটু রোগের প্রকোপ বাড়তে পারে। দাম্পত্য বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। কোনও খারাপ কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় একটু পরিবর্তন লক্ষ করতে পারবেন।

মীন রাশি : আর্থিক ব্যাপারে আজ কোনও সুবিধা পেতে পারেন। কর্মস্থানে কোনও কাজের জন্য সম্মান নষ্ট। গবেষণার কোনও কাজের দ্বারা উন্নতি। বাড়িতে কোনও লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন। কোনও ভাল কাজে সাফল্য লাভ।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩