Logo
শিরোনাম

আকাশে গুলি ছুড়ে বিজয় উদযাপন, কাবুলে নিহত ১৭

প্রকাশিত:রবিবার ০৫ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনারা চলে গেছে গত ৩০ আগস্ট মধ্যরাতে। এটা জানার পর থেকে বিজয় উদযাপন শুরু করেছে তালেবান ও তাদের সমর্থকরা। মূলত ফাঁকা গুলি ছুড়ে বিজয় উদযাপন করা হচ্ছে। গতকাল শুক্রবার তাদের ছোড়া এমন ফাঁকা গুলিতে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৪১ জন। খবর আল-জাজিরার।

শুক্রবার স্থানীয় সময় আনুমানিক রাত ৯টার দিকে ফাঁকা গুলিতে ছেয়ে যায় কাবুলের আকাশ। ধারণা করা হচ্ছে, বিদ্রোহীদের হাত থেকে তালেবান পাঞ্জশির উপত্যকার দখল নিয়েছে, এমনটা শোনার পর ফাঁকা গুলি ছুড়ে উদযাপন শুরু হলে হতাহতের এই ঘটনা ঘটে। তবে তালেবানবিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট (এনআরএফ) বলছে, পাঞ্জশিরের পতন হয়নি।

আল-জাজিরা বলছে, এর মূল কারণ এখনো জানা যায়নি। তবে ফাঁকা গুলি ও তাতে অর্ধশতাধিক মানুষের হতাহত হওয়ার বিষয়টি নিয়ে অনলাইনে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানও এখনো এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে তালেবানের মুখপাত্র কড়া ভাষায় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

তবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ তার টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া এক বার্তায় আকাশে ফাঁকা গুলি ছোড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে বলেছেন, ‌মানুষ যেন বাতাসে গুলি চালানোর পরিবর্তে আল্লাহর শুকরিয়া আদায় করেন। 


আরও খবর