Logo
শিরোনাম

আলালের নামে মামলার আবেদন শাহবাগ থানায়

প্রকাশিত:বুধবার ০৮ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে মামলার আবেদনকারী হলেন ঢাবির পপুলেশন সায়েন্সস বিভাগের ছাত্র নূরউদ্দীন আহমেদ

বিতর্কিত বক্তব্য দেওয়ার কারণে বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে রাজধানীর শাহবাগ থানায় মামলার আবেদন জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

বিএনপির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নামে মামলার আবেদনকারী হলেন ঢাবির পপুলেশন সায়েন্সস বিভাগের ছাত্র নূরউদ্দীন আহমেদ।

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে অভিযোগে নূরউদ্দীন আহমেদ উল্লেখ করেন,  গত ০৬/১২/২০২১-ইং তারিখ রাত্র আনুমানিক ১২টার সময় একটি ফেসবুক লিংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিবাদীর অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের ভিডিওতে দেখতে পাই। যা সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার বলেন, এটি যেহেতু সাইবারের বিষয়, তাই আমরা সাইবার ইউনিটে পাঠাব। যেখানে যাছাই হয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষ মামলা হিসেবে নেওয়া হবে। এখন জিডি হিসেবে নেওয়া হয়েছে।


আরও খবর