Logo
শিরোনাম

আম দিয়েই বানিয়ে ফেলুন কাতলার রসা

প্রকাশিত:সোমবার ১৮ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাড়ির খুদে সদস্যটি মাছ খেতে চায় না? পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে কাতলা কালিয়া নয়, আম দিয়ে কাতলা রান্না করে দেখুন। বাড়ির খুদেরাও চেটেপুটে খাবে।

সহজলভ্য উপকরণ ও কম সময়ের মধ্যেই কী ভাবে আম কাতলার রসা হয়ে উঠতে পারে আপনার বাড়ির সবচেয়ে প্রিয় পদ? রইল তারই হদিশ।

উপকরণ:

কাতলা মাছ: ৫০০ গ্রাম

কাঁচা আম: ১ টা

কাঁচালঙ্কা: ৪-৫ টা

কালোজিরে: ১ চা চামচ

হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ

সর্ষেবাটা: ২ টেবিল চামচ

নুন ও চিনি: স্বাদ মতো

সর্ষের তেল: ১ কাপ

প্রণালী:

কড়াইতে তেল গরম করে নুন, হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছগুলি হালকা করে ভেজে নিন। এ বার মাছগুলি তুলে নিয়ে সেই তেলেই কালোজিরে ও কাঁচালঙ্কা ফোঁড়ন দিন। লম্বা টুকরো করে কেটে রাখা আম কড়াইতে দিয়ে দিন। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে নাড়াচড়া করুন। এ বার সামান্য জল দিয়ে কড়াই ঢেকে দিন। আম ভাল করে সেদ্ধ হয়ে গেলে ভাল করে ঘেটে নিন। এ বার সর্ষে বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিন। স্বাদ মতো চিনি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর ঢাকা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আম কাতলার রসা।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩