Logo
শিরোনাম

আমার কাজে সে কখনই হস্তক্ষেপ করে না: মিম

প্রকাশিত:রবিবার ১৫ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ৪ জানুয়ারি ধুমধামে বিয়ে সারেন বিদ্যা সিনহা মিম। ছয় বছরের প্রেমিক সনি পোদ্দারকে বিয়ে করেন ঢালিউডের এই শীর্ষস্থানীয় নায়িকা। ভক্ত-অনুরাগীদের ধারণা ছিল, বিয়ের পর কাজে ভাটা পড়বে অভিনেত্রীর। কিন্তু সেই ধারনা মিথ্যা করে বিয়ের পর পরই শুটিংয়ে ফেরে সবাইকে তাক লাগিয়ে দেন এই লাক্স তারকা।  তবে ঈদুল ফিতরে তার কোনো সিনেমা মুক্তি পায়নি।

যদিও কাজ থেমে নেই এ তারকার। বেশ কয়েকটি নাটক ও সিনেমার শুটিং শেষ করেছেন ইতোমধ্যে।  সেগুলো মুক্তির অপেক্ষায় রয়েছেন এ অভিনেত্রী। সব মিলিয়ে বিয়ের পুর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিমের অভিনয়জীবন সমানতালে চালিয়ে যাচ্ছেন।

স্বামী সনি পোদ্দার কি কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছেন না, তাহলে? মিম জানালেন, না, তেমনটি হচ্ছে না। যদিও সনিকে এখন পর্যন্ত মিমের কোনো নাটকের শুটিং সেটে দেখা যায়নি। এ বিষয়ে এক গণমাধ্যমকে মিম বলেন, সনি এখনো আমার সঙ্গে শুটিংয়ে যায়নি। কারণ সে আসলে আমার কাজে কখনই ইন্টারফেয়ার (হস্তক্ষেপ) করতে চায় না।


শিগগিরই একটি ইউটিউব চ্যানেল আসছে মোশাররফ করিমের সঙ্গে অভিনীত মিমের একটি নাটক। পুর্ণোদ্যমে সংসারে প্রবেশ করা মিম কথা বললেন নিজের সাম্প্রতিক কাজ ও জীবন নিয়ে। যে কারণে বিয়ে তার অভিনয়জীবনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান ছোট ও বড় দুই পর্দার তারকা।

তিনি বলেন, বিয়ের পর কোনো পরিবর্তন ঘটেছে বলে মনে হচ্ছে না আমার। এটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে। বিয়ে জীবনের একটা অংশ। সময়ের সঙ্গেই আসা যে ব্যাপারটা। আমি মনে করি পারসোনাল লাইফ আলাদা, কাজের লাইফ আলাদা। লাইফ যেভাবে কাটছিল, সেভাবেই কেটে যাচ্ছে।

এ বিষয়ে ঢাকাই ছবির দুই তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও শাবনূরের প্রসঙ্গ টানেন মিম। বলেন, আমি যখন থেকে মৌসুমী আপুকে চিনি বা তাকে দেখেছি, তখন তিনি দুই বাচ্চার মা। সন্তানের মা হলেও তিনি তখনো সেলিব্রিটি। আমার কিন্তু কখনই মনে হয়নি যে বিয়ে করার কারণে বা বেবি হওয়ার কারণে তিনি সরে গেছেন। আর শাবনূর আপুর বিষয়টি আলাদা, যত দূর জানি, তিনি বিয়ের পরও বেশ কয়েক বছর কাজ করেছেন। পরে দেশের বাইরে যাওয়ার কারণে কাজ করা হয়নি তার।

প্রসঙ্গত ঈদে কোনো ছবি মুক্তি না পেলেও মোশাররফ করিমের সঙ্গে মিমের  মনের মানুষ নামের একটি নাটক মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ভিকি জাহেদের পরিচালনায় একটা শর্টফিল্ম করছি। সেখানে রোশানের বিপরীতে আছেন মিম।  অন্তর্জাল, পরান নামের ছবিও রয়েছে মুক্তির অপেক্ষায়।


আরও খবর