
অর্থ আত্মসাতের
মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ আদালতে জামিন চেয়েছেন। বৃহস্পতিবার
(৭ এপ্রিল) এই মামলায় চার্জশুনানির দিন ধার্য ছিল।
এ দিন জামিন শুনানিকালে
আদালতের অনুমতি নিয়ে কথা বলেন সাহেদ। তিনি আদালতকে বলেন, স্যার দয়া করে আমাকে জামিন
দেন। আমার কারণে আমার পরিবার ধ্বংস হয়ে গেছে। আমার ১৬ বছরের মেয়ে স্কুলে যেতে পারছে
না। সহপাঠীরা তাকে চোরের মেয়ে বলেছে। আমার স্ত্রীও বাড়ির বাইরে যেতে পারে না, সবাই
চোরের বউ বলে ডাকে।
নিজের গ্রেপ্তারের
বিষয়েও সাহেদ দেন নতুন তথ্য। তিনি বলেন, আমাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়নি।
আমি নিজে র্যাব সদর দফতরে হাজির হই। তাছাড়া আমি স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম
আজাদকেও চিনতাম না।
শুনানি শেষে ঢাকার
বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান সাহেদের জামিন আবেদন নামঞ্জুর
করেন এবং এ বিষয়ে শুনানির জন্য ১২ মে দিন ধার্য করেছেন।

