Logo
শিরোনাম

‘আমি ফুরিয়ে গেছি’

প্রকাশিত:শুক্রবার ২৪ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সারাক্ষণই কাজের ওপর আমি। ঠিক যেন, প্রতিবার ফ্রিজ খুলছি, আর যথারীতি যা খুঁজছি, তা পাচ্ছি না। আসলে যা খুঁজছি তা হয়তো কখনই ছিল না। যা পাওয়ার তা তো পেয়েছি। সিনেমা থেকে আপাতত শীতঘুমে যাওয়ার কারণ হিসেবে এগুলোই বললেন ৫৭ বছর বয়সী সান্দ্রা বুলক।

মাসখানেক পরই মুক্তি পাবে সান্দ্রা ও ব্র্যাড পিটের অ্যাকশন ভরপুর বুলেট ট্রেন। ওটা মুক্তির আগেই ঘটা করে দীর্ঘ বিরতির ঘোষণা দিলেন ৫৯টি সিনেমার নায়িকা সান্দ্রা।

এ বছর মুক্তি পাওয়া দ্য লস্ট সিটির এ প্রযোজক (অভিনয়ও করেছেন) আরও জানালেন, বলতে গেলে আমি ফুরিয়ে গেছি। মারাত্মক ক্লান্ত। এখন আমার মনে হয় আমি আর স্মার্ট সিদ্ধান্তও নিতে পারবো না। তো এই ব্রেক কবে শেষ হবে? হলিউড রিপোর্টারের এমন প্রশ্নে সান্দ্রা বুলকের একবাক্যের উত্তর আমি সত্যিই জানি না।

নিউজ ট্যাগ: সান্দ্রা বুলক

আরও খবর