Logo
শিরোনাম

আমরা কী মেসিকে ম্যান মার্ক করব ? : কোচ তিতে

প্রকাশিত:শনিবার ১০ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬৬৫জন দেখেছেন
Image

বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। রবিবার কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবেন নেইমার ও লিওনেল মেসিরা।

কাগজে-কলমে লড়াইটা ব্রাজিল-আর্জেন্টিনার হলেও, সবার চোখ থাকবে দুই দলের দুই মহারথী মেসি ও নেইমারের ওপর।

ফাইনালে মেসিকে আটকে দেয়া মানে আর্জেন্টিনার আক্রমণ ভোঁতা হয়ে যাওয়া। একই কথা নেইমারের ক্ষেত্রেও। তাই কোপা জয়ের লক্ষ্যে এই দুজনের দিকেই তাকিয়ে থাকবে দুই দেশ ও তাদের সমর্থকরা।

সেই সঙ্গে নিজেদের জয়ের সম্ভাবনা বাড়াতে এক দলের লক্ষ্য থাকবে আরেক দলের মূল খেলোয়াড়কে নিষ্ক্রিয় করে রাখা।

আর নিষ্ক্রিয় করে রাখার পরিকল্পনা করতে গিয়ে রীতিমতো ঘুম হারাম হয়ে যাচ্ছে তিতে-স্কালোনির।

ফাইনালের পরিকল্পনা নিয়ে স্কালোনি এখনও কোনো কথা বলেননি। তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ তিতে ঘোষণা দিয়েছেন, মেসিকে কীভাবে আটকাতে হয়, সে কৌশল তার ভালোই জানা আছে।

তবে মেসিকে আটকানোর উপায় তিনি তখনই সবাইকে জানাবেন, যদি আর্জেন্টিনা নেইমারকে আটকানোর উপায় জানায়।

তিতের ভাষ্য, আমরা কী মেসিকে ম্যান মার্ক করব? না জোনাল মার্ক? আমি জানি আমি কী করব। কিন্তু আপনাদের বলব না সেটা। আর্জেন্টিনা যদি আমাদের বলে যে তারা নেইমারকে কীভাবে মার্ক করবে, তাহলেই কেবলমাত্র আমি সবাইকে জানাব যে আমরা মেসিকে কীভাবে মার্ক করব।


আরও খবর