Logo
শিরোনাম

আনসার আল-ইসলামের চার সদস্যকে খুলনায় গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ০২ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের চার সদস্যকে খুলনায় গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। রবিবার (২ মে) ভোরে জেলার তেরখাদা উপজেলার আজিজিয়া মারকাজুল উলুম মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠির নলসিটির দহরা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. আবু বক্কর সিকদার (২০), দিনাজপুরের বিরলের মাধবকাঠির শাহাদাত মোল্লার ছেলে মোহাম্মদ ইউসুফ আলী (২১), তেরখাদা দক্ষিণপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে মাওলানা মো. হাবিব মাসুদ রেজা (২৮) ও নড়াইলের লোহাগড়ার নালিয়ার আব্দুল জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩১)।

জানা গেছে, র‌্যাব-৩ এর সদস্যরা ওই মাদরাসায় অ্যাডিশনাল এসপি রিনা রানীর নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে তাদের। তেরখাদা থানার ওসি তদন্ত মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, এঘটনায় মামলার জন্য প্রস্তুতি চলছে।


আরও খবর