Logo
শিরোনাম

আন্তঃসীমান্ত লেনদেনে আসিয়ানের ৫ দেশের সমঝোতা

প্রকাশিত:মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণপূর্ব এশিয়ার পাঁচটি কেন্দ্রীয় ব্যাংক আঞ্চলিক আন্তঃসীমান্ত লেনদেনে সমঝোতা স্মারক সই (এমওইউ) করেছে। ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনের আগে একটি অনুষ্ঠানে এ চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা হয়। সমঝোতা স্মারক সই করা পাঁচটি দেশ হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন ও সিঙ্গাপুর। সোমবার ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গভর্নর পেরি ওয়ারজিও বলেন, আঞ্চলিক সংযোগে কুইক রেসপন্স (কিউআর) কোড ব্যবহার করা হবে। স্থানীয় মুদ্রার মাধ্যমে আঞ্চলিক পরিশোধ ব্যবস্থা কার্যকর করা হবে। এক্ষেত্রে মার্কিন মুদ্রা ডলারের প্রয়োজন পড়বে না। চলতি বছরের শুরুর দিকে ইন্দোনেশিয়া কিউআর কোড দিয়ে থাইল্যান্ডের সঙ্গে লেনদেন শুরু করেছে। অতি দ্রুত আরো কিছু দেশের সঙ্গে কিউআর পদ্ধতি চালু করবে।

গভর্নর বলেন, চুক্তিটি আপাতত খুচরা লেনদেনে কার্যকর করা হচ্ছে। এরপর সেটি পাইকারি ও অংশীদারত্ব পর্যায়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা ব্যবস্থায় প্রয়োগ করা হবে।

অনুষ্ঠানে এক ভিডিও বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো আশা প্রকাশ করে বলেন, আন্তঃসীমান্ত লেনদেন ব্যবস্থা বৈশ্বিক পর্যায়ে বিস্তার লাভ করবে।

নিউজ ট্যাগ: আসিয়ান

আরও খবর