Logo
শিরোনাম

আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত:সোমবার ২৪ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার, ২৪ জানুয়ারি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় ও পারিবারিকভাবে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। মৃত্যুর চার দিন পর ২৮ জানুয়ারি তাঁর মরদেহ দেশে আনা হয়। ওই দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দল ও পরিবারের পক্ষ থেকে বেশকিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২৪ জানুয়ারি সোমবার সকাল ৮টা থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বনানীর কবরস্থান প্রাঙ্গণে কোরআনখানি এবং বিশেষ দোয়া মাহফিল। একই দিন দুপুর ১২টায় দলের পক্ষ থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া আয়োজন।

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানায় বিশেষ দোয়া এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

এ ছাড়া বিকেল ৫টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সর্বোচ্চ সতর্কতা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দলটি।


আরও খবর

আতশবাজির আলোতে ঝলমলে রাজধানী

রবিবার ০১ জানুয়ারি ২০২৩

রসগোল্লার জন্মদিন আজ

মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২