Logo
শিরোনাম
রেলক্রসিং দুর্ঘটনা

আড়াই বছরে ১১৬টি দুর্ঘটনায় নিহত ২১৯

প্রকাশিত:শনিবার ৩০ জুলাই ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৪৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০২০ সাল থেকে ২০২২ সালের ২৮ জুলাই পর্যন্ত সারা দেশের রেলক্রসিংগুলোতে ১১৬টি দুর্ঘটনায় ২১৯ জন নিহত হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ৩৮টি দুর্ঘটনায় ৬৯ জন, ২০২১ সালে ৪৩টি দুর্ঘটনায় ৭৬ জন এবং ২০২২ সাল (২৮ জুলাই পর্যন্ত) ৩৫টি দুর্ঘটনায় ৭৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন রেলক্রসিং দুর্ঘটনার প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে রেলক্রসিং দুর্ঘটনায় যে কারণ উল্লেখ করা হয়েছে সেগুলো হলো, অননুমোদিত ও অবৈধ বিবেচনা করে বহু সংখ্যক রেলক্রসিংয়ে গেইটম্যান ও গেইটবারের ব্যবস্থা না করা, বৈধ রেলক্রসিংসমূহে গেইটম্যানদের দায়িত্বে অবহেলা এবং গেইটম্যান হিসেবে লোকবলের সংকট, যানবাহনের চালক ও সড়ক ব্যবহারকারীদের মধ্যে অসচেতনতা ও অধৈর্য্য মানসিকতা, দুর্ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি না হওয়া এবং রেলপথ ব্যবস্থাপনায় আইনের শাসনের অভাব।

উল্লেখ্য, দেশের ২৯৫৯ কিলোমিটার রেলপথে ২৮৫৬ টি রেলক্রসিং আছে। এর মধ্যে ১ হাজার ৪৯৫টি বৈধ এবং ১ হাজার ৩৬১টি অবৈধ। ৯৬১টি রেলক্রসিংয়ে কোনো গেইটম্যান নেই। দেশে ৮২ শতাংশ রেলক্রসিং অনিরাপদ।


আরও খবর