Logo
শিরোনাম

আর্জেন্টিনাকে বিদায় বলবেন ডি-মারিয়া

প্রকাশিত:মঙ্গলবার ৩১ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৯ জুলাই ২০২৩ | ১৪২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার ২০২১ কোপা আমেরিকা জয়ের নায়ক আনহেল ডি মারিয়া এবার জাতীয় দলকে বিদায় বলতে যাচ্ছেন। আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ অভিযান।

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই চলাকালে বেশ কয়েকবার জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। অবশেষে সম্প্রতি আর্জেন্টাইন সংবাদমাধ্যম দিয়ারিও ওলের সঙ্গে এক আলাপচারিতায় তার অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। ভার্চুয়াল সেই সাক্ষাৎকারে ডি মারিয়া তার সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, বিশ্বকাপের পরই (অবসরের) সময় হয়ে যাবে। অনেক ছেলেরা জাতীয় দলে এসেছে, তারা ধীরে ধীরে গড়ে উঠছে। আমি যখনই (জাতীয় দলের ক্যাম্পে) যাই তখনই দেখি তারা একটু একটু করে উন্নতি করছে।

তারা জাতীয় দলে এবং ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করছে। তাই আমার এরপরও (জাতীয় দলে খেলা) চালিয়ে যাওয়া কিছুটা হয়ত স্বার্থপর মনে হতে পারে। আমি অনেক বছর খেলেছি, যা চেয়েছিলাম তা অর্জন করতে পেরেছি। বিশ্বকাপ আসন্ন, আমি সেখানে যেতে চাই। এরপর আমি নিশ্চিতভাবেই সরে যাব।

নিউজ ট্যাগ: ডি মারিয়া

আরও খবর