Logo
শিরোনাম

আরও ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

প্রকাশিত:বুধবার ১৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক গত জুলাই মাসের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাবদ ২ কোটি ৬৫ লাখ টাকা জমা দিয়েছে।

বুধবার ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার ফেসবুক ৩টি প্রতিষ্ঠানের নামে জুলাই মাসের এই ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।

তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ হাজার ৭৮৫ টাকা ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ২ হাজার ২৯৪ টাকার ভ্যাট জমা দিয়েছে। তিনটি প্রতিষ্ঠান মোট ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২২ টাকা ভ্যাট জমা দিয়েছে।

বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকই প্রথম ভ্যাট রিটার্ন জমা দেয়। গত ১৩ জুন ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নেয় ফেসবুক। অলনাইনে আবেদনের প্রেক্ষিতে ফেসবুক তিনটি পৃথক বিআইএন নিবন্ধন পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো- ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ও ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।

এরপর প্রথমবারের মত গত ১৫ জুলাই ফেসবুক এই তিনটি প্রতিষ্ঠানের নামে জুন মাসের ভ্যাট রিটার্ন জমা দিয়েছিল প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা। ফেসবুকের নিবন্ধিত তিনটি প্রতিষ্ঠানের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ।


আরও খবর

কমেছে রোলেক্স ও প্যাটেক ফিলিপ ঘড়ির দাম

বুধবার ২২ ফেব্রুয়ারি ২০২৩