Logo
শিরোনাম

আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, ২ কনস্টেবল দগ্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী জেলা কারাগার থেকে ৪ আসামি নিয়ে লক্ষ্মীপুর যাওয়ার পথে বহনকারী মাইক্রোবাসের সিলিন্ডারের বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় রাকেশ ও বেসান্ত নামের দুই পুলিশ কনস্টেবল দগ্ধ হয়েছেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নোয়াখালীর জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

তিনি বলেন, আসামি বহনকারী গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ২ পুলিশ সদস্য ঝলসে গেছেন। কনস্টেবল রাকেশ ও বেসান্তের অবস্থা আশঙ্কাজনক। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, লক্ষ্মীপুর নেওয়ার পথে কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৪ আসামি বেগমগঞ্জ মডেল থানা হেফাজতে রয়েছে।


আরও খবর