Logo
শিরোনাম

আসিফ নজরুলের বিরুদ্ধে থানায় মামলার আবেদন ছাত্রলীগের

প্রকাশিত:বুধবার ১৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৯৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানান কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহীন

আফগানিস্তানে তালেবান দখলদারিত্বকে কেন্দ্র করে বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলার আবেদন করেছে ছাত্রলীগ।

বুধবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ থানায় অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন জানান কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক নাহিদ হাসান শাহীন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদূদ হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির একটি দল ঢাকা বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে একটি মামলার অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে অভিযোগপত্র সাইবার অপরাধ বিভাগে হস্তান্তর করা হবে। সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শেষে এ নিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।


আরও খবর