
সভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে
গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি
(তদন্ত) জিয়াউল হক।
এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। গতকাল
শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে
একটি মিনিবাসে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে ৬ জন গণধর্ষণ করে। পরে মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের
দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ
সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তিকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করে থানা
নিয়ে যাওয়া হয়।
পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

