Logo
শিরোনাম

আশুলিয়ায় কম্বল মোড়ানো অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত:শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকার আশুলিয়ায় নিজ বাসা থেকে কম্বল মোড়ানো অবস্থায় সাজ্জাদ হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় আব্দুল মান্নানের ৬ তলা ভবনের ৫ তলার একটি ফ্লাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

১০ বছরের নিহত  সাজ্জাত হোসেন ভোলা জেলার সদর থানার ইউসুফ হোসেনের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা, করা হচ্ছে ঘরে একা পেয়ে শিশুটিকে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় স্বর্ণাংলাকার ও টাকা লুট করে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।  ইউসুফ স্ত্রী ও শিশু সাজ্জাতসহ আশুলিয়ার বুড়িবাজার এলাকায় আব্দুল মান্নানের ৬ তলা ভবনের ৫ তলার একটি ফ্লাটে বসবাস করে আসছিলো।

নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায় স্বামী-স্ত্রী দুইজনই কর্মজীবি। প্রতিদিনের মতো কাজ শেষে শিশুর মা আগে বাড়ি ফিরেন । শিশুকে না পেয়ে খোজাখুজি শুরু করে। পরে ঘরের বাথরুমের উপরের ফলস ছাদের ভিতরে কম্বলে মোড়ানো অবস্থায় দেখতে পায়। পাশাপাশি ঘরে থাকাও স্বর্ণাংলাকার ও টাকা লুট হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটি হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


আরও খবর