Logo
শিরোনাম

আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূস

প্রকাশিত:মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক দশ হাজার টাকা বন্ডে তাকে জামিনের আদেশ দেন। ড. ইউনূস ছাড়াও জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গত ১২ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন।

মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪ এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।


আরও খবর