Logo
শিরোনাম

আওয়ামী লীগের আর কোনো পদে রইলেন না মুরাদ

প্রকাশিত:শুক্রবার ১০ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অশালীন ও নারীর প্রতি অবমাননাকর বক্তব্য দেওয়ায় তথ্য প্রতিমন্ত্রীর পদ হারান ডা. মুরাদ হাসান।এরপর জেলা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। সর্বশেষ ইউনিয়ন আওয়ামী লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে ডা. মুরাদকে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর মধ্যদিয়ে আওয়ামী লীগের আর কোনো পদে রইলেন না মুরাদ হাসান।

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক পদ ও পরদিন সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয় তাকে।

আওনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন গণমাধ্যমকে জানান, বিতর্কিত মন্তব্য ও অশালীন বক্তব্য দিয়ে দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন মুরাদ হাসান। তাই দলের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক তাকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাছে অব্যাহতি পত্র প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

নিউজ ট্যাগ: ডা. মুরাদ হাসান

আরও খবর