
আগামী ২৪ ডিসেম্বর
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৮ অক্টোবর) গণভবনে অনুষ্ঠিত
দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত
আওয়ামী লীগের একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বিকেল সাড়ে
৪টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা
জানা গেছে, আজকের
সভা থেকেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ,
ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে।

