Logo
শিরোনাম

বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশিত:বুধবার ০৭ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম সীতাকুণ্ডে বকাঝকা করায় বাবাকে হত্যা করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে হেলালকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে কোর্টে চালান করে দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টায় সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটের একটি চা দোকান থেকে হেলালকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা ১১টায় ভাটিয়ারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব হাসনাবাদ এলাকার নুরুল আলম কলোনিতে ঘরে আলমিরার গ্লাস ভাঙার কারণে ছেলে হেলালকে বকাঝকা করেন তার বাবা বেলাল হোসেন (৫৫)। এতে ক্ষুব্ধ হয়ে বাবাকে ছুরিকাঘাতে খুন করে হেলাল।

নিহত বেলাল হোসেন নোয়াখালীর সুধারাম থানার উত্তর ওয়াপদা পূর্ব সুরলক্ষ্য গ্রামের মৃত আবুল বশরের ছেলে। কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে ভাটিয়ারীতে বসবাস করে আসছেন।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক যুগান্তরকে বলেন, আসামিকে কোর্টে চালান করে দিয়েছি।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় নিহতের মেয়ে খতিজা বেগম বাদী হয়ে ঘাতক হেলালকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।


আরও খবর