Logo
শিরোনাম

বাগদাদে ঈদ বাজারে আত্মঘাতী হামলা, নিহত ৩৫

প্রকাশিত:মঙ্গলবার ২০ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইরাকের রাজধানী বাগদাদে একটি জনাকীর্ণ বাজারে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অন্তত ৬০ জন। ঈদুল আজহার প্রাক্কালে গতকাল সোমবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

বিস্ফোরণের পর আশপাশের এলাকায় ছিন্নভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে থাকতে দেখা যায়। লোকজন তখন ঈদের কেনাকাটা করছিল। ২০১৮ সালের জানুয়ারির পর বাগদাদে হওয়া সবচেয়ে প্রাণঘাতী আত্মঘাতী হামলা এটি। তিন বছর আগে তায়ারান চত্বরে হওয়া আগের হামলায় ৩৫ জন নিহত হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে জোড়া বোমা হামলার পর মাটিতে একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। বিস্ফোরণের পর পরই ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ছুটে যায় এবং আহতদের বাগদাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।


আরও খবর