Logo
শিরোনাম

বাগেরহাটে বাগানে পাওয়া গেল বৃদ্ধের ঝুলন্ত লাশ

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতঘরের অদূরে বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সুধীর রায় নামে এক বৃদ্ধের লাশ। জিউধরা ইউনিয়নের আড়ংঘাটা গ্রামের কর্ণধর রায়ের ছেলে সুধীর রায়ের বয়স ৭২ বছর। বুধবার সকাল ৬টার দিকে ছেলে অরূপ রায় তার পিতার লাশ গাছের সাথে ঝুলতে দেখে থানা পুলিশ ও স্থানীয়দেরকে খবর দেন। সুধীর রায় দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বলে দাবি করেছেন তার ছেলে অরূপ রায়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, সুধীর রায়ের মৃত্যুর সঠিক কারণ নির্নয়ের জন্য তার মরদেহের পোস্টমর্টেম করাতে পুলিশ হেফাজতে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরেণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩