Logo
শিরোনাম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিয়াখালী বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন সাজ্জাল (১৪) গুলিয়াখালী গ্রামের দিনমজুর খলিল সাজ্জালের ছেলে। সে স্থানীয় আর এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

আহতরা হলেন-মোটরসাইকেল চালক রিয়াদুল চাপরাশি (২৫) ও তার ভাই সেরাজুল চাপরাশি (২৭)। তাদের মোরেলগঞ্জ আরএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওষুধ বহনকারী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তার বাইরে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইয়াসিনকে খুলনায় নেওয়ার পথে সে মারা যায়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩