Logo
শিরোনাম

বাঘের মরদেহ উদ্ধার সুন্দরবনের খাল থেকে

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২২০০জন দেখেছেন
News desk

Image

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। 

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শনিবার (২৯ জানুয়ারি) সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মরদেহের ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মরদেহ ভাসতে দেখে বনরক্ষীরা উদ্ধার করেছে। শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে। বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।  

নিউজ ট্যাগ: সুন্দরবন

আরও খবর