Logo
শিরোনাম

বাজার নিয়ন্ত্রণে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা ঝোলানো হবে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত:শুক্রবার ১৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৪০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অস্থিতিশীল বাজার নিয়ন্ত্রণে সব ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা বাধ্যতামূলকভাবে ঝুলিয়ে দেয়া হবে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ট্যারিফ কমিশনকে ১৫ দিন সময় দিয়েছি। আরও হয়ত ৭ দিন সময় লাগবে এ কাজে। ইতোমধ্যে খাবার, স্টিলসহ ৯টি পণ্যের দাম ঠিক করে দিয়েছি আমরা। যাতে ব্যবসায়ীদের অনৈতিক সুযোগ নেওয়া কমে যায়।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে যে দাম বেড়েছে, সেটি যেন যৌক্তিক হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের ভোক্তা অধিদপ্তরসহ বিভিন্ন সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে পণ্যের যৌক্তিক দাম নির্দিষ্ট করে দেয়ার জন্য।

ডিমের অস্থিতিশীল বাজার নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বাড়তিটা কতটা হওয়া উচিত, মুরগীর খাবারের মূল্য, পরিবহণ সব মিলিয়ে কত হবে সেটা ট্যারিফ কমিশন নির্ধারণ করে দেবে। যেটা সবার জন্য যৌক্তিক হবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪