Logo
শিরোনাম

বাংলাদেশ ব্যাংকে এডি পদে অফার লেটার পেলেন ১৮২ জন

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের অফার লেটার পাঠানো হয়েছে। ১৮২ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের লক্ষ্যে ২০১৯ সালের ১ ডিসেম্বর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে মনোনীত ১৮২ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে।

এসব প্রার্থীকে আগামী ২৪ আগস্টের আগে বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১এ রিপোর্ট করতে বলা হয়েছে।

অফার লেটার পাওয়া প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে


আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩