Logo
শিরোনাম

বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ দিল জিম্বাবুয়ে

প্রকাশিত:রবিবার ৩১ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে চ্যালেঞ্জিং টার্গেট দিলো জিম্বাবুয়ে। প্রথম অধিনায়কত্ব পাওয়া নুরুল হাসান সোহানের দলকে ২০৬ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা।

শনিবার (৩০ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে  টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। স্ট্যাম্প বরাবর বল উড়িয়ে মেরেছিলেন রেজিস চাকাভা। আকাশে উঠে যাওয়া বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ১১ বলে ৮ রান করেন চাকাভা। এরপর মোসাদ্দেক হোসেনের ঘূর্ণিতে প্যাভিলিয়নে ফেরেন ক্রেইগ আরভিন। মোসাদ্দেকের কুইকার ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে অন সাইডে খেলতে চেয়েছিলেন আরভিন। কিন্তু বল ব্যাট মিস করে ভেঙে দেয় উইকেট। আউটি হওয়ার আগে ১৮ বলে ২১ রান করেন তিনি। এরপর দলকে আবারও সাফল্য এনে দিলেন মুস্তাফিজুর রহমান। এবার শন উইলিয়ামসকে নিজের দ্বিতীয় স্বীকারে পরিণত করেন। আউটি হওয়ার আগে ১১ বলে ৩৩ রান করেন উইলিয়ামস।

৬৭ রান করে রিটার্ডহার্ট হয়ে মাঠ ছাড়েন ওয়েসলে মাধভের। শেষ পর্যন্ত ২০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। সিকান্দার রাজা ৬৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ পক্ষে মুস্তাফিজুর রহমান দুটি ও মোসাদ্দেক হোসেন একটি উইকেট পান।


আরও খবর