
চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ি
এলাকায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখানে অভিযান চালিয়ে দশটি অস্ত্র
এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জাকির হোসেন নামে অস্ত্র তৈরির
এক কারিগরকে র্যাব গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩১ আগস্ট) সকালে র্যাব-৭-এর সিনিয়র
সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বাঁশখালীতে অস্ত্র তৈরির কারখানায়
অভিযান নিয়ে সকাল ১১টায় চান্দগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে। এ বিষয়ে
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিস্তারিত ব্রিফ করবেন।

