Logo
শিরোনাম

বাড়েনি গ্যাসের দাম, তবুও সিএনজি ভাড়া দ্বিগুণ

প্রকাশিত:শনিবার ০৬ আগস্ট ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর যাত্রাবাড়ীতে বসবাসরত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আমিনুল ইসলামের গন্তব্য বাড্ডায়। সকালে বাসা থেকে বেড়িয়ে অন্যদিনের মতো সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করতে গিয়ে অনেকটা অবাক হলেন তিনি। রাতের ব্যবধানে এই বাহনটিতে ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। অথচ ডিজেল, অকটেন, পেট্রলের দাম বাড়লেও গ্যাসের দাম বাড়েনি। শনিবার (৬ আগস্ট) সকালে রাজধানীতে সব ধরনের যানবাহনে কৃত্রিম সংকট তৈরি করে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে।

আমিনুল ইসলাম জানান, সিএনজিই শুধু নয়, বাস ও মোটরসাইকেলেও ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। যেই মোটরসাইকেলে আগে ভাড়া নিতো ১৫০ টাকা সেটি এখন ৩০০ থেকে ৪০০ টাকা দাবি করা হচ্ছে। বাধ্য হয়ে বাসে উঠতে চাইলেও বাধে বিপত্তি, কারণ সড়কে হাতে গোনা কিছু বাস থাকলেও ভাড়া বেড়েছে দ্বিগুণ। এমন পরিস্থিতি সাধারণ মানুষের নাজেহাল অবস্থা।

গ্যাসের দাম না বাড়লেও ভাড়া কেন বাড়ল জানতে চাইলে একজন সিএনজি চালক বলেন, রাস্তায় তো গাড়ি নাই, ভাড়া তো একটু বেশি হইবই। বাসে তো দ্বিগুণ ভাড়া দিয়ে যাইতে হইতাছে, ওরা একবাসে লোক দিচ্ছে ৫০ জনের বেশি। কিন্তু আমি তো একজন নিয়াই চালাইতাছি, তাইলে আমার এইখানে দাম বাড়ব না কেন। পাবলিকের যত সমস্যা সিএনজির সঙ্গেই।

বাসের ভাড়া প্রসঙ্গে জানতে চাইলে অনাবিল পরিবহনের হেলপার শহিদুল জানান, গতকালকে তো সব কিছুর দাম বাড়ছে। রাত থেকেই তো বাড়ছে, তাই আমরাও ভাড়া বাড়াইছি। এহন আমরা নিজেগো মতো ভাড়া নিতাছি, পরে সরকার নির্ধারণ কইরা দিলে তেমনে ভাড়া নিমু।

নিউজ ট্যাগ: সিএনজি স্টেশন

আরও খবর