Logo
শিরোনাম

বারিধারায় বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন

প্রকাশিত:রবিবার ২৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বারিধারায় একটি ৬ তলা ভবনের ৫ তলায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

রোববার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল চার টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ৪টার মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটকে পর্যায়ক্রমে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে এখনও কিছু জানা যায়নি।


আরও খবর