Logo
শিরোনাম

বাস-ট্রাক-মিনিবাস সংঘর্ষে মানিকগঞ্জে আহত ১৫

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সেকেন্ড গোলড়া এলাকায় বাস, ট্রাক এবং মিনিবাসের ত্রিমুখী সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে তারা সীমা গার্মেন্টস এর শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।এ সময় ওই বাসটি খাদে পড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। 

গোলড়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বলেন, সকালে সেকেন্ড গোলড়া এলাকায় বাস, ট্রাক ও মিনিবাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মী আহত হয়েছে তবে কেউ নিহত হয়নি। দুর্ঘটনার পর সব গাড়ির চালকরা পালিয়ে গেছে। গাড়িগুলো উদ্ধার করে হাইওয়ে থানায় আনার চেষ্টা চলছে।


আরও খবর

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২