Logo
শিরোনাম

বাস-ট্রাকের সংঘর্ষে বগুড়ার শেরপুরে নিহত ৬

প্রকাশিত:রবিবার ২১ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৬৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার শেরপুরে বাস-ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন।

আজ রোববার (২১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরে কলেজ রোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক আনা হলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩