Logo
শিরোনাম

বাসে হাফ পাসের দাবিতে মোহাম্মদপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
প্রথমে মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রথমে মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করেন। ধীরে ধীরে আরও কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এতে যোগ দেন।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (ওসি) মো. মাছুদুল আলম বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাদের শান্ত করে দ্রুত এই স্থান ফাঁকা করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।’


আরও খবর