Logo
শিরোনাম

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২২৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সীমান্তবাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, আজ দুপুরে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় পৌঁছলে পাবনাগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত হন।

 আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে বলে জানান ওসি।

নিউজ ট্যাগ: সড়ক দুর্ঘটনা

আরও খবর

সিরাজগঞ্জে বিএনপির ১৬ নেতাকর্মী গ্রেফতার

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩