Logo
শিরোনাম

বাসের ধাক্কায় কু‌মিল্লায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লার সদর দক্ষিণ উপজেলা এলাকায় বা‌সের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। সদর দক্ষিণ উপজেলার ফ্লাইওভারের শেষ মাথায় বেলত‌লি বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার কিসমতপুর এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন (৩৫) ও দূর্লভপুর এলাকার ইমরান হোসেন (৩০)।

বেলাল উদ্দিন জাহাঙ্গীর স্থানীয়দের উদ্বৃতি দিয়ে জানান, বাসটি পেছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু'জনের মৃত্যু হয়। এ ঘটনায় দু'জন আহত হয়েছেন। আহতরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। লাশ পরিবারের নিকট হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে আছে।

 


আরও খবর

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবক খুন

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩