
রাজধানী ঢাকার
বসিলায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টা ২২ মিনিটে এই
আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
পরে ফায়ার সার্ভিসের
দুইটি ইউনিট গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত
করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার জামান আজাদ।
মোহাম্মদপুর থানার
ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
তবে কারখানা কর্তৃপক্ষ বলছেন তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের প্রতিবেদন
পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্র কীভাবে হয়েছে জানা যাবে।

