Logo
শিরোনাম

বীর মুক্তিযোদ্ধা এমপি মোসলেম উদ্দীন আহমদ আর নেই

প্রকাশিত:সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৮৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দীন আহমদ আর নেই।

এই রাজনীতিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার এভার কেয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

মোসলেম উদ্দিন আহমদ ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম শাখার সহ সভাপতি, পরে চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি ১৯৮২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমৃত্যু সভাপতির দায়িত্বে ছিলেন।

এছাড়া মোসলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূণ্য হওয়া উপ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।


আরও খবর