
নারী জাগরণে অবদানের
সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ বাংলাদেশি নারীকে ‘বেগম রোকেয়া পদক
২০২২’ দেওয়া হবে। নারী শিক্ষা নারী অধিকার আর্থ-সামাজিক
উন্নয়ন, সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশি নারীদের কাছ থেকে
দরখাস্ত আহ্বান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়
থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব
সাইট (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব-সাইটে (www.dwa.gov.bd) পাওয়া
যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ছাড়া অন্য কোনো ছকের আবেদন/মনোনয়ন গ্রহণ
করা হবে না।
আগ্রহীদের পদক
প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী আবেদনের
সফটকপি ই-মেইলে ([email protected]) এবং ডাকযোগে বা সরাসরি দুই সেট হার্ডকপি মহিলা
ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠাতে হবে।

