Logo
শিরোনাম

বেনাপোল স্থলবন্দরে আজ আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশিত:বুধবার ১৪ এপ্রিল ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৪৩৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
আজ বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে এ পথে আমদানি-রপ্তানি বন্ধ। ১৫ এপ্রিল আবার কার্যক্রম চালু হলেও ১৬ এপ্রিল সাপ্তাহিক ছুটিতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের

আজ বুধবার পহেলা বৈশাখের ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় শর্ত সাপেক্ষে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত ব্যবস্থা সচল থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে এ পথে আমদানি-রপ্তানি বন্ধ। ১৫ এপ্রিল আবার কার্যক্রম চালু হলেও ১৬ এপ্রিল সাপ্তাহিক ছুটিতে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৭ এপ্রিল শনিবার সকাল থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে বাণিজ্যিক কার্যক্রম সচল থাকবে বলেও জানান তিনি।

ভারতের পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কার্তিক চন্দ্র জানান, প্রতিবছরের পহেলা বৈশাখে ভারতের ব্যবসায়ীরা বর্ষবরণ পালন করেন। এদিন ছুটি কাটাতে বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকে। বিষয়টি বাংলাদেশি ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সরকারি ও সাপ্তাহিক ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় শর্ত মেনে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪