
বেনাপোল বন্দরের মধ্যে ভারতীয় ট্রাক থেকে ১৮৬ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেনসিডিল, ওষুধ ও কসমেটিকস জব্দ করেছে পোর্ট থানা পুলিশ। বুধবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় বেনাপোল বন্দর থেকে মাদকের এ চালান আটক করা হয়।
পুলিশ জানায়,
বেনাপোল বন্দরে মধ্যে ভারতীয় WB-76-A-5175 ট্রাকে বিপুল পরিমাণ মাদকের চালন নিয়ে অবস্থান
করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১১টি কার্টুন পাওয়া যায়। এ সময় ভারতীয়
ট্রাকচালক ও হেলপার পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
নাভারন সার্কেলের
(এএসপি) জুয়েল ইমরান জানান, এর সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে দ্রুত আটক করা
হবে। এবং আটককৃত ভারতীয় ট্রাকচালক ও হেলপারের আটকের চেষ্টা চলছে।

