Logo
শিরোনাম

বেড়াতে এসে গাছচাপায় প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশিত:সোমবার ২৮ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৫০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় অঞ্জুরাণী (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। রবিবার রাতে উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুড়তলা ওয়ার্ডের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি গত বৃহস্পতিবার চালিতাবুনিয়া গ্রামে তার ভাই সুনীল হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

নিহত অঞ্জুরাণী উপজেলার ধানসাগর ইউনিয়নের ধানসাগর গ্রামের মৃত বিধান দেউড়ির স্ত্রী।

ধানসাগর ইউপি সদস্য মো. শাহজাহান বাদল জমাদ্দার নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, রাত ৮টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই বৃদ্ধা তখন ঘরের বাইরে দাঁড়ানো ছিলেন। হঠাৎ ঝড়ে একটি নারকেল গাছ ভেঙে পড়লে বৃদ্ধা তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। সোমবার সকালে তার মৃতদেহ ধানসাগর গ্রামে নিয়ে গেছে তার পরিবার।

রবিবার রাতে কালবৈশাখী ঝড়ে শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় বেশকিছু গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে। এছাড়া কিছু কাঁচা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী জানান, ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩