Logo
শিরোনাম

বগুড়ায় ২২ মামলার আসামি ব্রাজিল অস্ত্রসহ গ্রেফতার

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার সদর উপজেলায় পিস্তলসহ ২২ মামলার আসামি ব্রাজিল (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে শহরের বক্সীবাজার মোড় থেকে তাকে গ্রেফতার হয়। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ব্রাজিল (৩২) বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে।

গতরাত আড়াইটার দিকে পুলিশ সদর উপজেলার পালশা চৌকির পাড়া এলাকায় ব্রাজিলকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায়। তার দেয়া তথ্য মতে, পালশা চৌকির পাড়া ব্রিজের দক্ষিণ পাশের একটি ইউকালিপটাস গাছের গোড়ার মাটি নিচ থেকে সাদা পলিথিন মোড়ানো অবস্থায় একটি বিদেশী পিস্তলসহ, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী জানান, ব্রাজিল জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি অস্ত্র মামলা, বিস্ফোরক দ্রব্য আইনে ৫টি মামলা, একটি মাদক মামলা, সন্ত্রাস বিরোধী আইনে দুটি মামলা, বিশেষ ক্ষমতা আইনে ৪টি মামলা, চাঁদাবাজির মামলা ৬টি এবং দুটি এসিড নিক্ষেপ মামলা রয়েছে।


আরও খবর