Logo
শিরোনাম

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ৪

প্রকাশিত:শুক্রবার ২৬ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়া থেকে আবু বকর সিদ্দিক

ঢাকা-বগুড়া মহাসড়কের মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় বাস সিএনজি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আজ শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ছয়টায় মাঝিরা ক্যান্টনমেন্ট গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়। বগুড়া থেকে সিরাজগঞ্জ গামী শাওন পরিবহনের বাস মাঝিরা ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় অপর একজন গুরুতর আহত হয় তাকে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স রতন হোসেন জানান আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে একজন মারা যায়। তাৎক্ষণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩