Logo
শিরোনাম

বগুড়ায় প্রকাশ্যে শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত:শনিবার ০৪ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ায় প্রকাশ্যে এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকাল ৬টার দিকে শহরের কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম আল জামিউল বনি (২২)। তিনি শহরের মালতীনগর এমএস ক্লাব এলাকার আনিছুর রহমানের ছেলে। বনি বগুড়া বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিটার বিভাগের পঞ্চম পর্বের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, গুরুতর আহত বনিকে স্থানীয়রা বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। তিনি একাধিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) জাহিদুল হক বলেন, ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩